মালদা

পঞ্চায়েত নির্বাচনে জেতার আশা নিয়ে প্রার্থী বাছাইয় পর্ব সম্পূর্ণ করলেন চাঁচল ১ নং ব্লক তৃণমূল

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে চাঁচল ১ নং ব্লকে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ হল প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া। এবিষয়ে রবিবার ব্লক তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি সচিদানন্দ চক্রবর্তী, বিশিষ্ট তৃণমূল সদস্য গোপাল মোস্তফা সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলন থেকে জানা গিয়েছে, চাঁচল ১নং ব্লকের অধিনে থাকা প্রায় ২৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বাছাইয় পর্ব সম্পূর্ণ হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যেখানে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হয়নি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই  ২৪ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকবে বলে জানান তৃণমূল কর্মীরা। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/FvA-bsTEUdk